অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত

প্রেস রিলিজ
২৭ মে ২০২৩, ১৪:৫২আপডেট : ২৭ মে ২০২৩, ১৪:৫২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) এ আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিন।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমকালের পরিকল্পনা সম্পাদক ও লেখক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন। 

প্রধান আলোচক মো. জেহাদ উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘নজরুল ছিলেন বাঙালি জাতির অনুপ্রেরণা, আদর্শ ও শক্তি। নজরুলের জীবন ও সাহিত্য বিশাল এক সমুদ্রের মতো। শিক্ষায়, ব্যক্তিজীবনে ও কর্মক্ষেত্রে তাকে ধারণ করতে পারলে আমরা এগিয়ে যাবো বহুগুণ।’

লেখক ফারুক ওয়াসিফ বলেন, ‘একটি দেশ ও সমাজ গঠনে কবি ও শিল্পীদের দরকার। তাদের গুরুত্ব অপরিসীম। মানবজীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার স্মৃতি, অনুভূতিকে লেখার মাধ্যমে তুলে ধরেন কবিরা। বাংলা সাহিত্যের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় কবি নজরুল।’

প্রধান অতিথি এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও সাহিত্য চর্চায় অসাম্প্রদায়িকতা, দ্রোহ, নারী-পুরুষের সমতা এবং মুক্তি সংগ্রামে লেখার মাধ্যমে তার উৎসাহ দানের বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও ছিলেন– বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম