ফিলিপ কটলারের জন্মদিন উদযাপনে কানাডিয়ান ইউনিভার্সিটি

প্রেস বিজ্ঞপ্তি
২৮ মে ২০২৩, ০৬:১৭আপডেট : ২৮ মে ২০২৩, ০৮:২৬

এশিয়া মার্কেটিং ডে এবং আধুনিক মার্কেটিংয়ের জনক ফিলিপ কটলারের ৯২তম জন্মদিন উপলক্ষে শনিবার (২৭ মে) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করে এশিয়ান মার্কেটিং ফাউন্ডেশন, বাংলাদেশে। এই আয়োজনে সহায়তা করে মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। অনুষ্ঠানের মূল উপজীব্য ছিল “স্মার্ট জাতি ও স্মার্ট নাগরিক সৃষ্টিতে মার্কেটিংয়ের ভূমিকা”। অনুষ্ঠানের অন্যতম অংশগ্রহণকারী ছিল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)। ফিলিপ কটলারের জন্মদিন উদযাপনে কানাডিয়ান ইউনিভার্সিটি

সেমিনারের লাইভ প্যানেলে প্রধান বক্তা হিসেবে অনলাইনে সংযুক্ত হন আধুনিক মার্কেটিংয়ের জনক ফিলিপ কটলার। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে মার্কেটিং দুনিয়ার নানাদিক নিয়ে আলোচনা করেন তিনি।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অংশে অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র অধ্যাপক প্রফেসর মুহাম্মদ রিদওয়ানুল হক। লাইভ প্যানেল সেশনের মেম্বার হিসেবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের ডিন ড. জহুরুল আলম এবং স্কুল অব বিজনেসের প্রধান এস এম আরিফুজ্জামান। ফিলিপ কটলারের জন্মদিন উদযাপনে কানাডিয়ান ইউনিভার্সিটি

সেমিনারে লাইভ প্যানেল সেশনের মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইনস্টিটিউট অব মার্কেটিংয়ের অনারারি সেক্রেটারি, হাসলিনা বিন্তি আযলান এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ শাখার মহাপরিচালক ও চিফ ইনোভেশন অফিসার ড. সৈয়দ মুনতাসির মামুন।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি