প্রাইম ব্যাংক লিমিটেড ২০২২ সালের বার্ষিক হিসাবের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রবিবার (২৮ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রাইম ব্যাংকের ২৮তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তানজিল চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে ছিলেন– ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন ও নাজমা হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইমরান খান, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী, রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ, এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব তানভীর সিদ্দিকী।
শেয়ারহোল্ডাররা ২০২২ সালের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, একই সঙ্গে পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণ, পরিচালকদের নিয়োগ ও পুনর্নিয়োগ, বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী নিরীক্ষক এবং কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।









