বিকাশ অ্যাপে ‘অটো পে’ সেবা চালু

প্রেস রিলিজ
১৯ জুন ২০২৩, ১৬:১৬আপডেট : ১৯ জুন ২০২৩, ১৬:১৬

জয়পুরহাটের একজন দিনমজুরের সন্তানের পড়ালেখার খরচ চালানোর দায়িত্ব নিয়েছেন রাজধানীর রুমা ইসলাম। প্রতি মাসের ৫ তারিখে তিনি তিন হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেন। কর্মজীবী নারী রুমার জন্য নির্দিষ্ট তারিখে মনে করে টাকা পাঠানোর কাজটা সবসময় হয়ে উঠতো না ব্যস্ততার কারণে। তবে এখন আর তাকে মনে করে টাকা পাঠাতে হয় না। বিকাশ অ্যাপের ‘অটো পে’ অপশনে গ্রহণকারীর বিকাশ নাম্বার, টাকার অংক এবং কত দিন পর পাঠানো হবে তা দিয়ে সেভ করে রেখেছেন রুমা। এখন মনে থাকুক আর না থাকুক, প্রতি মাসের ৫ তারিখে স্বয়ংক্রিয়ভাবে টাকা পৌঁছে যাচ্ছে প্রাপকের কাছে।

গ্রাহকের টাকা পাঠানো আরও সহজ করতে বিকাশে অ্যাপের সেন্ড মানি সেবায় যুক্ত হয়েছে উদ্ভাবনী এই ‘অটো পে’ ফিচার। সোমবার (১৯ জুন) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবাটি চালু করতে বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ কিংবা বিকাশ মেন্যু থেকে ‘অটো পে’ সিলেক্ট করে ‘নতুন অটো পে’ বাটনে ট্যাপ করতে হবে। পরের ধাপে সেন্ড মানিতে ক্লিক করে যে বিকাশ নাম্বারে এই সেবা চালু করা হবে তা সিলেক্ট করে ফ্রিকোয়েন্সি অর্থাৎ প্রতি ১৫ দিন, প্রতি মাস বা প্রতি সপ্তাহে ক্লিক করে টাকার অ্যামাউন্ট দিতে হবে। একজন গ্রাহক চাইলে একাধিক নাম্বারে অটো পে সেবা চালু রাখতে পারবেন এবং যেকোনও সময় তা বাতিলও করতে পারবেন। এছাড়া কাউকে সেন্ড মানি করার পর কনফার্মেশন স্ক্রিনের ‘এনাবল অটো পে’ বাটন থেকেও এই সেবা চালু করা যায়। অটো পে সেবা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত লিমিট (দৈনিক/মাসিক) প্রযোজ্য হবে।

শুধু সেন্ড মানি নয়, ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রেও স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। ফলে অটো পে ব্যবহার করে প্রতি মাসের নির্দিষ্ট প্রিপেইড বিল স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করা যাবে।

/আরকে/
সম্পর্কিত
বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুল লাইব্রেরি আধুনিকায়ন
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম