মিনিস্টারের ‘হুলুস্থুল অফারে’ ফ্রিজ কিনলে টিভি ফ্রি

প্রেস রিলিজ
১১ জুলাই ২০২৩, ২০:০০আপডেট : ১১ জুলাই ২০২৩, ২০:২৪

দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপ ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ‘হুলুস্থুল অফার’। এই অফারে ফ্রিজ কিনলে টিভি ফ্রি পাবেন ক্রেতারা। এছাড়া মিনিস্টার পণ্য ক্রয়ে রয়েছে নগদ মূল্যছাড় এবং পণ্যের সঙ্গে আর্কষণীয় উপহার। মঙ্গলবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হুলুস্থুল অফারে মিনিস্টার M-600-6D (৬০০ লিটার) মডেলের ফ্রিজ কিনলে ক্রেতারা পাবেন ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড ভয়েস টিভি। সঙ্গে ৩৪ হাজার ৭৬৩ টাকার ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট। এছাড়া মিনিস্টার এম ১৬৫ মডেলের ফ্রিজ পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৯০০ টাকায় (শুধু নগদ ক্রয়ের ক্ষেত্রে)। মিনিস্টারের এম ৩৩০ মডেলের (নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে) ফ্রিজ ক্রয়ে গ্রাহকরা পাবেন ৩২ ইঞ্চি ইন্টারনেট গ্লোরিয়াস এলইডি টিভি অথবা ১৪ হাজার টাকা নগদ মূল্য ছাড়। এম ২৮৫ মডেলের ফ্রিজের সঙ্গে থাকছে ৩২ ইঞ্চি ডিলাক্স মডেলের এলইডি টিভি বা ১৩ হাজার ৪২৫ টাকা নগদ ছাড়। আর কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে গ্রাহক পাবেন ৩২ ইঞ্চি ডিলাক্স মডেলের এলইডি টিভি অথবা ৮ হাজার টাকার ক্যাশ ভাউচার। উল্লিখিত মডেলের ফ্রিজগুলো ছাড়াও অন্যান্য প্রায় সব ফ্রিজেই রয়েছে নগদ ক্রয়ে ১০ হাজার টাকার এবং কিস্তিতে ক্রয়ে ৮ হাজার টাকার ফ্রি ক্যাশ ভাউচার।

হুলুস্থুল অফারে ৫০ ইঞ্চি গুগল ভয়েস কন্ট্রোল টিভিতেও দেওয়া হয়েছে মূল্যছাড়। মিনিস্টার ৫০ ইঞ্চি গুগল ভয়েস কন্ট্রোল টিভি পাওয়া যাচ্ছে ৩৯ হাজার ৯০০ টাকায়। ২৪ ইঞ্চি এলইডি টিভি (নগদ ক্রয়ের ক্ষেত্রে) ক্রেতা পাবেন মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায় এবং ৩২ ইঞ্চি এলইডি টিভি ১২ হাজার ৯০০ টাকায়। সঙ্গে থাকছে আরও এক হাজার টাকার সমমূল্যের উপহার। ৫৮ ও ৪৩ ইঞ্চির যেকোনো মডেলের টিভি কিনলে কিস্তিতে ৬ হাজার টাকা এবং নগদ ক্রয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ফ্রি ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে।

এছাড়াও মিনিস্টারের হোম অ্যাপ্লায়েন্সে উল্লিখিত অফারের আওতায় যেকোনো মডেলের ওয়াশিং মেশিন নগদ এবং কিস্তিতে ক্রয়ে রয়েছে ৩ হাজার টাকার ক্যাশ ভাউচার, নির্দিষ্ট মডেলের প্রতিটি মাইক্রোওয়েভ ওভেনের সঙ্গে থাকছে একটি রাইস কুকার অথবা একটি মশা মারার ব্যাট।

হুলুস্থুল অফারে মিনিস্টার ফ্যানের ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ অফার। যেকোনো ক্রেতা মিনিস্টার লাক্সারিয়াস সিলিং ফ্যান ক্রয়ে পাবেন মিনিস্টার ব্র্যান্ডের কেটলি অথবা ৫০০ টাকা নগদ মূল্যছাড়! আর গ্যালাক্সি মডেলের ফ্যান ক্রয়ে ক্রেতা পাবেন নগদ ২০০ টাকা ছাড়।

অফারটি সম্পর্কে মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সামসুদ্দোহা শিমুল বলেন, ‘মিনিস্টার শুরু থেকেই দেশের মানুষের সেবা করে আসছে। আমরা গুণে ও মানে সেরা পণ্য উৎপাদন করি। সাশ্রয়ী মূল্যে তা গ্রাহকের কাছে পৌঁছে দেই। আমরা যেকোনো অফার ঘোষণা করার আগে আমাদের গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করি। আশা করছি, পণ্য ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের যে আকাঙ্ক্ষা তা এই অফারে প্রতিফলিত হয়েছে।’

অফারটি সম্পর্কে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড কেএমজি কিবরিয়া বলেন, ‘আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও বাজারজাত করে থাকি। গ্রাহকদের সক্ষমতা ও অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণ এবং বছরজুড়ে বিভিন্ন অফার ঘোষণা করে থাকি। এই অফারটিও ঘোষণা করা হয়েছে গ্রাহকদের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখেই।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম