ওটিটি প্ল্যাটফর্ম ‘সনিলিভ’ নিয়ে এলো গ্রামীণফোন

প্রেস রিলিজ
২০ জুলাই ২০২৩, ১৮:০৮আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:৩১

বাংলাদেশে প্রথমবারের মতো এলো ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘সনিলিভ’। এই সময়ের বিনোদনের জনপ্রিয় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম। বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট দিয়ে দর্শকদের গত কয়েক বছর ধরে মন জয় করে যাচ্ছেন এই নতুন সব প্ল্যাটফর্মগুলো। সেই লক্ষ্যে এন্টারটেইনমেন্টের স্মার্ট দুনিয়ায় ‘সনিলিভ’-কে স্বাগত জানালো দেশের ১ নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন। 
 
‘সনিলিভ’-এ দর্শকরা প্রিমিয়াম সাবস্ক্রাইবার হিসেবে দারুণ সব এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স করতে পারবেন। এই প্ল্যাটফর্মে আছে এন্টারটেইনমেন্ট জগতের ল্যাটেস্ট মুভি, ওয়েব সিরিজ, ডাবিং কন্টেন্ট, শর্টফিল্ম, জনপ্রিয় সব অনুষ্ঠানসহ এন্টারটেইনমেন্টের সব কিছুই। বলিউড-এর বিখ্যাত টিভি শো ‘কাপিল শর্মা শো’, ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’, আইএমডি-তে সর্বোচ্চ রেটিং পাওয়া সিরিজ ‘স্ক্যাম ১৯৯২’, হলিউড-এর অ্যাওয়ার্ড উইনিং মুভি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস’ সহ আরও অনেক ট্রেন্ডিং মুভি সিরিজ দেখা যাবে ‘সনিলিভ’-এ। কিন্তু শুধুই কি মুভি সিরিজ? লাইভ স্পোর্টস ও এক্সাইটিং সব খেলার হাইলাইটসও স্ট্রিম করা যাবে এই প্লাটফর্মে। স্বল্প খরচে খুব দ্রুত এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকরা সেরা সব এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স করতে পারবেন।

মাইজিপি অ্যাপে গ্রামীণফোন-এর সব প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা ‘সনিলিভ’-এর এই সাবস্ক্রিপশনটি নিতে পারবেন। মাত্র ৫৬ টাকায় পাওয়া যাচ্ছে ‘সনিলিভ’-এর ১ মাসের সাবস্ক্রিপশন মাইজিপি অ্যাপে। মুভি সিরিজ লাভাররা যে কোনও স্মার্টফোন দিয়ে গুগল প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে মাইজিপি অ্যাপ ডাউনলোড করে এই ওটিটি প্ল্যাটফর্মের সব এন্টারটেইনমেন্ট দেখতে পারবেন। দর্শক-শ্রোতারা যেন আরও সহজেই ‘সনিলিভ’-এর এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স করতে পারে, তার জন্যই গ্রামীণফোন-এর এই বিশেষ উদ্যোগ।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম