স্কয়ার মাতা হিসবে পরিচিত অনিতা চৌধুরীর ৯১তম জন্মদিন ৫ আগস্ট। এ উপলক্ষে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নতুন ভবন উদ্বোধন করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৭৭ নম্বর প্লটে নির্মিত নতুন এই ভবনের নামকরণ করা হয়েছে ‘অনিতা সেন্টার’।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, পরিচালক তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী। এছাড়া আরও ছিলেন পরিবারের অন্যান্য সদস্য এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীরা।
বিজ্ঞিপ্তিতে বলা হয়, এখন থেকে ‘অনিতা সেন্টার’ স্কয়ার টেক্সটাইলসের নতুন করপোরেট অফিস হিসেবে ব্যবহৃত হবে।









