বাংলা-কিউআর’র মাধ্যমে বিল পরিশোধ সেবা উদ্বোধন করলো এক্সিম ব্যাংক

প্রেস রিলিজ
০৫ আগস্ট ২০২৩, ১৮:২০আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৮:২০

বাংলা-কিউআর কোডের মাধ্যমে বিল পেমেন্ট সেবা চালু করলো এক্সিম ব্যাংক। বৃহস্পতিবরা (৩ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে ছিল এ আয়োজন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এই সেবা উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবা উদ্বোধনের ফলে এক্সিম ব্যাংকের গ্রাহকা এখন থেকে মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এক্সিম আইজার’র মাধ্যমে বাংলা-কিউআর সংবলিত যেকোনও দোকান বা আউটলেটে মোবাইল ফোনে বাংলা-কিউআর কোড স্ক্যান করে নিজেদের অ্যাকাউন্ট থেকে বিল পেমেন্ট করতে পারবেন।

অনুষ্ঠানে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘এক্সিম ব্যাংক প্রযুক্তিবান্ধব ব্যাংক। প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাংকিংসেবাকে গ্রাহকের হাতের নাগালে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এক্সিম ব্যাংক সবসময় গ্রাহকের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। তারই অংশ হিসেবে আজ আমরা বাংলা কিউআর কোডের মাধ্যমে সরাসরি পেমেন্ট সেবা চালু করেছি।’

অনুষ্ঠানে আরও ছিলেন– ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানম এবং ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগীয় প্রধানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম