দারাজ ও মাস্টারকার্ডের ‘সেভ, স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা

প্রেস রিলিজ
০৫ আগস্ট ২০২৩, ১৯:০০আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৯:০০

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ লিমিটেডকে সঙ্গে নিয়ে ‘সেভ, স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড বাংলাদেশ। শনিবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দারাজে কেনাকাটায় গ্রাহকদের ডিজিটাল পেমেন্টে আরও উৎসাহিত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল। ক্যাম্পেইনের আওতায় সর্বোচ্চ সংখ্যক ট্রানজেকশন করা ১৩ জন মাস্টারকার্ড কার্ডহোল্ডারকে পুরস্কৃত করা হয়েছে।

প্রথম পুরস্কার বিজয়ী লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের মাস্টারকার্ড কার্ডহোল্ডার কাওসারুল ইসলাম। তিনি বিমান টিকিট ও থাকার সুযোগসহ দুবাইয়ে একটি কাপল ট্রিপ (২ রাত, ৩ দিন) জিতেছেন। দ্বিতীয় পুরস্কার বিজয়ী এবি ব্যাংক লিমিটেডের মাস্টারকার্ড কার্ডহোল্ডার মমিনুল হক। তিনি পাচ্ছেন ব্যাংককের একটি কাপল ট্রিপের (২ রাত, ৩ দিন) বিমান টিকিট এবং সেখানে থাকার সুযোগ। তৃতীয় পুরস্কার বিজয়ী ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাস্টারকার্ড কার্ডহোল্ডার শামীম রেজা। তিনি পুরষ্কার হিসেবে পেয়েছেন কক্সবাজারের একটি কাপল ট্রিপের (২ রাত, ৩ দিন) বিমান টিকিট এবং সেখানে থাকার সুযোগ। বাকি বিজয়ীরা একটি করে স্মার্টফোন পুরস্কার পেয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন– মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর জাকিয়া সুলতানা, দারাজের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, ডিরেক্টর অব টেকনোলজি অ্যান্ড ডিজিটাল পেমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি মঞ্জুরি মল্লিক এবং পার্টনার ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম