ওয়ালটনের ‘এটিএস এক্সপো’ শুরু হচ্ছে ১০ আগস্ট

প্রেস রিলিজ
০৫ আগস্ট ২০২৩, ১৯:২৪আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৯:২৪

আন্তর্জাতিক শিল্প মেলা ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো’ আয়োজন করছে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১ এ আগামী ১০ আগস্ট শুরু হবে এই শিল্পমেলা। চলবে ১২ আগস্ট পর্যন্ত। শনিবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক্সপো কো-অর্ডিনেটর ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম নাসির উদ্দিন জানান, এটিএস এক্সপো-২০২৩ এ অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগ্রহীরা https://ats.waltonbd.com লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

এক্সপো কমিটির চেয়ারম্যান ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর বলেন, ‘এটিএস এক্সপো আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মেলায় পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালসভিত্তিক ২১টি স্টল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ১১ আগস্ট মেলায় ‘স্মার্ট বাংলাদেশ গঠনে দেশীয় শিল্পের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘ওয়ালটনের নিজস্ব সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসে আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ও সার্ভিসেস উৎপাদন করা হচ্ছে। এগুলোর অধিকাংশই প্রায় সব ধরনের শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।’ এটিএস এক্সপো’র মাধ্যমে বৈশ্বিক বাজারে ওয়ালটনের শক্তিশালী অবস্থান তৈরির পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদী।

তিনি জানান, ওয়ালটন উৎপাদিত ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টসস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটি দেশি-বিদেশি শিল্পোদ্যাক্তা ও ক্রেতাদের কাছে তুলে ধরার মাধ্যমে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ‘অ্যাডভান্সড টেকনোলজি এক্সপো’ আয়োজনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

এটিএস এক্সপোতে টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ও টেস্টিং ল্যাব– এই চারটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হবে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে– রেফ্রিজারেটর কম্পোনেন্টস, এয়ার কন্ডিশনার কম্পোনেন্টস, টেলিভিশন কম্পোনেন্টস, হোম অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, লিফট কম্পোনেন্টস, ফাসেনার, মোল্ড অ্যান্ড ডাই, কাস্টিং কম্পোনেন্টস, কেমিক্যাল সলিউশনস, পিসিবি অ্যান্ড পিসিবিএ, টেস্টিং সলিউশনস ইত্যাদি।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম