রাজধানীর সীমান্ত স্কয়ারে ২৭তম আউটলেট চালু করেছে সুপার শপ ব্র্যান্ড মীনাবাজার। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ৭ হাজার ৯০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে যাত্রা শুরু করলো মীনাবাজারের এই ফ্ল্যাগশিপ আউটলেটটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আউটলেটটিতে সেরা মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য উপভোগ করতে পারবেন গ্রাহকরা। তাজা ফলমূল, শাকসবজি, বেকারি আইটেম, দুগ্ধজাত পণ্য, ফ্রোজেন খাবার এবং গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস একই ছাদের নিচে পাওয়া যাবে। এছাড়াও এখানে জামাকাপড়, জুয়েলারিজ সেকশন, বিউটি কর্নার, অর্গানিকেয়ার এক্সপেরিয়েন্স জোনসহ আরও অনেক মজাদার ফুড কর্নারের ব্যবস্থা রয়েছে।
আউটলেটটি উদ্বোধন করেন জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ। অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ সুপার শপ ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জাকির হোসেন এবং মীনাবাজারের এক্সপ্যানশন, ব্র্যান্ড অ্যান্ড অনলাইনের সিওও আহমেদ শোয়েব ইকবাল প্রমুখ।
ধানমন্ডি-২ ও তার আশপাশের রেসিডেনসিয়াল এরিয়ার বাসিন্দারা মীনাবাজারের হটলাইন নাম্বারে ফোন করে অর্ডার করলে এই আউটলেট থেকে ৫৯ মিনিটে হোম ডেলিভারি সুবিধাটি পাবেন। এছাড়াও গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন। কল সেন্টারের সুবিধাও রয়েছে সুপার শপটিতে।
মীনাবাজার ২০০২ সাল থেকে সহস্রাধিক গুণগতমানের পণ্য সরবরাহের মাধ্যমে উন্নতমানের গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে। ঢাকা ও চট্টগ্রামে প্রতিষ্ঠানটির ২৬টি আউটলেট রয়েছে।









