শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৪ আগস্ট ২০২৩, ০২:০৭আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০২:০৭

শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট-২০২৩। গত ১৫ আগস্ট টুর্নামেন্ট উদ্বোধন করেছিলেন কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন।

টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে মঙ্গলবার (২২ আগস্ট) ফাইনালের মুখোমুখি হয় মার্কেটিং ভাইকিংস বনাম এমসিডি ওয়ারিওরস। এতে মার্কেটিং ভাইকিংস এমসিডি ওয়ারিওরসকে ১-০ গোলে পরাজিত করে। সমাপনী আয়োজনে বিজয়ী দল মার্কেটিং ভাইকিংসকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কেএসআরএমের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সুজন কুমার দাশ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (আইটি) হাসান মুরাদ, পিএস টু ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপক (ব্রান্ড), মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা (ব্রান্ড) মিজান উল হক, মিঠুন বড়ুয়া, আশরাফুল ইসলাম ও জ্যেষ্ঠ কর্মকর্তা (সেলস্ অডিট) বাবু কান্তি দাশ প্রমুখ। ফাইনাল খেলা পরিচালনা করেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক  (এমআইএস) আবদুল্লাহ আল মামুন।

সমাপনী আয়োজনে মহাব্যবস্থাপক নজরুল আলম বলেন, এ ধরনের আয়োজন কেএসআরএমে কর্মরত সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করবে। পরস্পরের মধ্যে সুসম্পর্ক রক্ষায় ভূমিকা রাখবে। 

তিনি আরও বলেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন থাকা জরুরি। এতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ হবে। এমন কোনও টুর্নামেন্টের আয়োজন হলে কেএসআরএম অংশ নেবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম