চতুর্থ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

প্রেস রিলিজ
২৭ আগস্ট ২০২৩, ১৩:১৭আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৩:২৮

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে চতুর্থ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টারকার্ডের সৌজন্যে, বিকাশ লিমিটেডের সঞ্চালনায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত সামিটটির আয়োজনে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফিনটেক সামিটে বাংলাদেশ ও বহির্বিশ্বের ব্যাংকিং এবং অর্থায়ন খাতের উল্লেখযোগ্য বিশেষজ্ঞ, কর্মজীবী ও সিদ্ধান্ত প্রণেতারা অংশগ্রহণ করেন। আয়োজনটির অন্যতম উদ্দেশ্য ছিল ফিনটেক উদ্ভাবনীর ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তনশীল সম্ভাবনাকে তুলে ধরা। ফিনটেক উদ্ভাবনকে আরও বেশি প্রশস্ত করার একটা দিকনির্দেশনা প্রণয়ন করা।

চতুর্থ ফিনটেক সামিটের বিভিন্ন আলোচনায় প্রাসঙ্গিক হয়ে ওঠে ডিজিটাল যুগে ব্যাংকিং খাতের উপর্যুপরি পরিবর্তনের দিকনির্দেশনা, বাংলাদেশের ফিনটেক উদ্ভাবনীর বিকাশের জন্য প্রয়োজনীয় ধাপ, সম্ভাবনা এবং বৈশ্বিকভাবে প্রচলিত রীতিরগুলোর বাস্তবায়নের বিভিন্ন দিক। এছাড়া ফিনটেকের বিকাশে ব্লকচেইনের গুরুত্বসহ স্মার্ট বাংলাদেশ ভিশনের ফিনটেক খাতকে সমৃদ্ধ করার নানামুখী উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ ফিনটেক ফোরামের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম আয়োজনটির উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে ফিনটেক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ, স্মার্ট অর্থনীতির প্রধান অনুসঙ্গ দেশের ফিনটেক খাত। বাংলাদেশ ফিনটেক ফোরাম নীতি প্রণয়ন এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের ফিনটেক শিল্পের অগ্রসরে কাজ করে যাচ্ছে। আজকের আলোচনা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় দেশের এই সম্ভাবনাময় খাতের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আমরা আশা প্রকাশ করছি।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম