জি-২০ সম্মেলনে নগদের টেকনোলজি পার্টনার পেটিএম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রেস রিলিজ
১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে অংশ নিয়ে দেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর টেকনোলজি পার্টনার পেটিএম ঘুরে দেখেছেন এবং এর ইউপিআই সম্পর্কে ধারণা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ক্যাশলেস বাংলাদেশ গড়তে দেশের মূলধারার অর্থনীতিতে মোবাইল লেনদেনের অবদান কতটা গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে পেটিএম কর্মকর্তাদের কাছ থেকে ধারণা নেন তিনি। 

নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরো নিরাপদ করতে ভারতের পেটিএম বর্তমানে নগদ লিমিটেডকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ফলে গ্রাহকদের অন্যান্য মোবাইল আর্থিক সেবার তুলনায় নগদ অ্যাকাউন্ট এখন সবচেয়ে বেশি সুরক্ষিত। 

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের ২০ সদস্যের প্রধান অর্থনৈতিক গ্রুপের নেতাদের অংশগ্রহণে শুরু হওয়া ‘জি-২০ সম্মেলনে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।

ভারতের সভাপতিত্বে ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে এবারের জি-২০ সম্মেলনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য বিশ্ব নেতারা, ডিজিটাল রূপান্তর, জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস), খাদ্যনিরাপত্তা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান খুঁজে বের করবেন।

/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী