চলছে ২২তম টেক্সটেক ইন্টারন্যাশনাল এক্সপো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮

টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে রাজধানীতে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এ আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী প্রদর্শনী শুরু হয় বুধবার (১৩ সেপ্টেম্বর)। চলবে শনিবার ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সেমস বাংলাদেশের পাবলিক রিলেশন বিভাগের কর্মকর্তা মায়মুনা সাওদা এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষাঙ্গিক উৎপাদনকারীদের নিয়ে একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘২০তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৩’ এবং ডাইস্টাফ, ফাইন ও বিশেষ রাসায়নিক সামগ্রীর সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘৪২তম ডাই + ক্যাম বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো’। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।

বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে

মেহেরুন এন ইসলাম বলেন, ‘এ তিনটি প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী, যা এ বছর ২২ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় মিটিং প্লেস, যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা ও সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবেন। এই প্রদর্শনীগুলোতে দুই হাজার ২৪৫ এর বেশি বুথসহ ৩৭টি দেশের প্রায় এক হাজার ৬৭৫টিরও বেশি কোম্পানি প্রতিনিধিত্ব করছে।’

সেমস-গ্লোবাল ইউএসএ নিউইয়র্কভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও কনভেনশন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবল ৩০ বছরেরও বেশি সময় ধরে চারটি মহাদেশে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। চারটি মহাদেশে বিশ্বের সম্ভাবনাময় ও উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম