মেট্রোরেল ও মিডিয়াকমের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮

মেট্রোরেলের অভ্যন্তরে বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম নিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার উত্তরার দিয়াবাড়িতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)  সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ এবং মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু  নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। তাছাড়া অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, পরিচালক অপারেশন ও মেইনটেইন্স নাসির উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার সিগন্যালিং ও টেলিকম মো. নজরুল ইসলাম এবং মিডিয়াকম লিমিটেডের অর্থ ও হিসাব বিভাগের প্রধান আলিম শেখ, আউট অব হোম-এর বিভাগীয় প্রধান সানাউল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে মিডিয়াকম লিমিটেড মেট্রোরেলের অভ্যন্তরে বিজ্ঞাপনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করার একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে। মিডিয়াকমের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো মেট্রোরেলের ভিতরে নিরবচ্ছিন্নভাবে ভিডিও বিজ্ঞাপন, ডাইনামিক ও ফিক্সড স্টিকার বিজ্ঞাপন চালাতে পারবে।

মেট্রোরেল ঢাকার যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিদিন লাখ লাখ মানুষ মেট্রোরেলে করে গন্তব্যে যান। কিছুদিনের মধ্যেই সব স্টেশন চালু হবে। ট্রেনের সংখ্যাও বাড়বে। চলাচলের সময়ও বাড়বে। তখন যাত্রী পরিবহনও বেড়ে যাবে অনেকগুণ। তাই, পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য মেট্রোরেল হবে গুরুত্বপূর্ণ মাধ্যম। 

মিডিয়াকম লিমিটেড সবসময়ই নতুন নতুন মিডিয়াকে প্রমোট করার জন্য কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় মেট্রোরেল অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। যেকোনও প্রতিষ্ঠান তাদের পণ্য প্রচারের জন্য মিডিয়াকম লিমিটেডের এই সেবা গ্রহণ করতে পারবেন।

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম