আইএফআইসি ব্যাংকে ‘শিশুদের চিত্রাঙ্কন উৎসব’ অনুষ্ঠিত

প্রেস রিলিজ
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭

শিশুদের কল্পনার জগৎকে বিকশিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকে কর্মরতদের সন্তানদের নিয়ে প্রতি বছরের মতো এবারও ‘চিত্রাঙ্কন উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে (আইএফআইসি টাওয়ার) আয়োজন করা হয় এ উৎসবের। এ বছরের অঙ্কনের প্রতিপাদ্য ছিল ‘ছুটির দিনে’।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৪ শতাধিক অংশগ্রহণকারী শিশুদের হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা।

উল্লেখ্য, শিশুদের মাঝে সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০১৭ সাল থেকে ব্যাংকের সকল কর্মীদের সন্তানদের নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করে আসছে চিত্রাঙ্কন উৎসব। আর এই উৎসবে আঁকা শিশু কিশোরদের ছবি থেকে বাছাই করে তৈরি করা হয় আইএফআইসি ব্যাংকের বাৎসরিক ক্যালেন্ডার।

/ইউএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক