চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদে নতুন ডিন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ১৯:৫৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৯:৫৭

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. রুবেল সেন গুপ্ত। রবিবার (১ অক্টোবর) ডিন অফিসে তাকে দায়িত্ব হস্তান্তর করেন অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ডিনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও শিক্ষার মানোন্নয়নে আগামী দিনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন ডিনকে অভিনন্দন জানিয়ে গুণগত শিক্ষার প্রসারে তিনি নানামুখী উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

ড. রুবেল সেন গুপ্ত ভারতের প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রূড়কী থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে (ট্রিপল ই) এমএসসি এবং বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। শিক্ষকতা পেশায় তিনি ১৫ বছরের বেশি সময় ধরে নিয়োজিত রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের আইট্রিপলই সংস্থার সদস্য এবং জার্নাল কমিটির রিভিউয়ার হিসেবেও কাজ করছেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম