‘অর্জনের পথে সবাই একসাথে’ স্লোগানকে সামনে রেখে রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘অ্যানুয়াল সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ছিল এ আয়োজন। কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ অর্থ-বছরের মাঠ ও ব্র্যান্ড পর্যায় যেসব সেলস্ অ্যান্ড মার্কেটিংয়ের কর্মকর্তা ও কর্মীরা রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য বিক্রিরি ক্ষেত্রে ১০০ শতাংশ টার্গেট অর্জন করেছেন, সেসব কর্মকর্তা ও কর্মীদের মধ্যে সার্টিফিকেট ও উপহার বিতরণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম।
কনফারেন্সে ছিলেন পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) এম এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) শঙ্খ বসু, জিএম (অপারেশন) আশোক কুমার পারিচা এবং প্রধান কার্যালয়সহ ফিল্ড পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা।









