জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্টের সদস্য মিটিং ও জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৩, ০৫:৫৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:৫৮

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের একটি স্থানীয় সংগঠন জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট এ বছরের শেষ সাধারণ সদস্য মিটিং এবং জেনারেল অ্যাসেম্বলি সম্পন্ন করেছে। গত ২৭ অক্টোবর রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এই আয়োজনে ২০২৪ সালের জন্য স্থানীয় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির বর্তমান সভাপতি মুকুল আলমের নেতৃত্বে অনুষ্ঠিত সাধারণ সদস্য মিটিংয়ে নির্বাহী সহসভাপতি মারিলিন আহমেদ এ বছরের প্রজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সহসভাপতি এস এম
ওয়ালিউল্লাহ হোসেন ট্রেজারি রিপোর্ট উপস্থাপন করেন। এরপর নির্বাহী এবং সাধারণ সদস্যদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে জিএমএমের সমাপ্তি টানা হয়।

এরপর অনুষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিতে সাবেক স্থানীয় সভাপতি আশফাক রহমানের নেতৃত্বে এবং সংগঠনের মেন্টর আরিজ আফসার খানসহ অন্যান্য জেসিআই বাংলাদেশ অফিসিয়ালের উপস্থিতিতে ২০২৪ সালের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এস এম ওয়ালিউল্লাহ হোসেন ২০২৪ সালের জন্য জেসিআই ঢাকা
ইন্ডিপেন্ডেন্টের সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরপর একইভাবে নির্বাহী সহসভাপতি হিসেবে রাফায়েল মুরসালিন এবং সহসভাপতি হিসেবে শাকিলা ইয়াসমিনকে নির্বাচন করেন জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্টের সদস্যরা।

নতুন নির্বাহী কমিটি বর্তমান সভাপতি ও ২০২৪ কমিটির আইপিএলপি মুকুল আলমের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। এরপর ২০২৪ কমিটিতে মুহসীনা খান সাধারণ সম্পাদক, আব্দুন নুর সাধারণ আইনি পরামর্শক, মেজবাহ রহমান সেহান কোষাধ্যক্ষ, নাভিদ কবির প্রশিক্ষণ কমিশনার এবং চৌধুরী তানভীর আহমেদ, শাকের ইমরান, সালাহউদ্দীন কাদের ও সাদী উদ্দীন আহমেদ পদে ঘোষিত হন।

জিএমএম ও জিএ-তে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি ও জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি তাসনুভা আহমেদ, জেসিআই বাংলাদেশের সহসভাপতি ও জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্টের মেন্টর আরিজ আফসার খান, জেসিআই বাংলাদেশের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং জেসিআই বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে এর সদর দফতর অবস্থিত। বর্তমানে ৪০টি স্থানীয় সংগঠন ও প্রায় ৪০০০ সদস্য নিয়ে জেসিআই বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাজ ও সম্প্রদায়ের সেবায় কাজ করে যাচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম