ইউল্যাবে অনুষ্ঠিত হচ্ছে আইডিয়া হান্টার্সের চূড়ান্ত পর্ব

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১৮:৩৩আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৮:৩৩

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আইডিয়া হান্টার্স ৩.০’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৫ নভেম্বর। মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিযোগিতার কনভেনর ও ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মুন্তাসির কাদির জানান, ‘ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘আইডিয়া হান্টার্স’ তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। এবার অনেক বড় আয়োজন ছিল। পুরো ইভেন্টটি আয়োজনে স্টার লাইন ফুডস প্রোডাক্টস লিমিটেড আমাদের সর্মথন করেছে।’

প্রতিযোগিতার শেষ পর্ব অনুষ্ঠিত হবে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে। সেখানে শীর্ষ ১২টি দল চূড়ান্ত ধাপে স্টার লাইন গ্রুপের পণ্যের জন্য নিজেদের নির্মিত বিজ্ঞাপন প্রদর্শন করবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটির নিবন্ধন শুরু হয় গত ২১ সেপ্টেম্বর। ১১১টি দল নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয় ৩১ অক্টোবর। তবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ৪৪টি দল নির্বাচিত হয়।

আইডিয়া হান্টার্স ৩.০, একটি আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং কেস প্রতিযোগিতা। ৩০ অক্টোবর উদ্বোধনী পর্ব দিয়ে তিন ধাপের এই প্রতিযোগিতার সূচনা হয়।

/আরকে/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের