রাজধানীর মিরপুর ১০-এ ৩১তম আউটলেট চালু করেছে সুপার শপ ব্র্যান্ড মীনা বাজার। বৃহস্পতিবার (২৩ নভেম্বের) মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতায় ৭০০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে এই আউটলেটটির যাত্রা শুরু হলো। এটি মীনা বাজারের ১৯তম নিজস্ব আউটলেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মীনা বাজারের এই ফ্লাগশিপ আউটলেটটি উদ্বোধন করেন জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ (এমপি), জেমকন গ্রুপের পরিচালক ড. কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ এবং বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন– মীনা বাজারের এক্সপ্যানশন, ব্র্যান্ড অ্যান্ড অনলাইন সিওও আহমেদ শোয়েব ইকবাল, অপারেশনস ও সাপ্লাই চেইনের সিওও শামীম আহমেদ জায়গীরদার, মীনা বাজার এক্সপ্যানশন অ্যান্ড করপোরেট সেলস প্রধান মো. রাজিবুল হাসান এবং উভয়পক্ষের অন্যান্য কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মীনা বাজারের এই আউটলেটে সেরা মূল্যে ডিলসহ দৈনন্দিন গ্রোসারি পণ্য গ্রাহকরা উপভোগ করতে পারবেন। তাজা ফলমূল, বেকারি আইটেম, দুগ্ধজাত পণ্য, ফ্রোজেন খাবার, গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসসহ বিস্তৃত পণ্য গ্রাহকরা একই ছাদের নিচে একত্রে উপভোগ করতে পারবেন।
মীনা বাজারের নতুন এই আউটলেটটি গ্রাহকদের সঙ্গে নিরবচ্ছিন সম্পর্ক অব্যাহত রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারসেরা দাম নিশ্চিতের পদক্ষেপ নিয়েছে। এছাড়া মিরপুর ১০ ও এর আশেপাশের স্থানীয় ক্রেতারা মীনা বাজারের হটলাইন নম্বর 01933117755-এ অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারেন। মীনা বাজারের আউটলেট ছাড়াও meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন গ্রাহকরা। গ্রাহকদের তাদের প্রশ্ন এবং প্রতিক্রিয়া জানাতে সুপারশপটির কল সেন্টারের সুবিধা পেয়ে থাকেন।
মীনা বাজার ২০০২ সাল থেকে বাংলাদেশে কাজ করছে এবং ঢাকা ও চট্টগ্রামজুড়ে এখন এর ৩১টি আউটলেট রয়েছে।









