বাংলাদেশ আইন সমিতির ২০২৪ সালের কার্যকরী সংসদে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মঞ্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপু। সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে সমিতির ৩৭তম বার্ষিক সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। ওইদিন সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
মঞ্জুর মোহাম্মদ শাহনেওয়াজ টিপুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি ছিলেন– সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার; হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, সচিব, জেলা জজ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরন্নাহার ওসমানী, মো. মনির হোসেন, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সুপ্রিয়া দাস, মো. শাহিনুর ইসলাম ফারুক, মো, জাহাঙ্গীর আলী খান ও ইসরাত জাহান শান্তনা।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচতি হয়েছেন মাহমুদুল হক রাজ ও মো. আরিফুজ্জামান (আরিফ)। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মমতাজ পারভীন মৌ ও মাকসুদ উল্লাহ। সাংগঠনিক সম্পাদক মো. মইনুল ইসলাম ও হাসিবুল হক লাবু। সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, অর্থ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন মিনহাজ, সহ-অর্থসম্পাদক নিশাত ফারজানা নিপা, দফতর সম্পাদক আলী হায়দার কামাল, সহ-দফতর সম্পাদক মোহাম্মদ ইলিয়াস (সোহান), এনরোলমেন্ট সম্পাদক রোকসানা আক্তার কবিতা, এনরোলমেন্ট সহ-সম্পাদক সাইফুল ইসলাম যুবায়ের। শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক মো. জাহিদ আল মামুন, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সহ-সম্পাদক আরাফাতুল রাকিব। প্রচার ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন, প্রচার ও জনসংযোগ সহ-সম্পাদক সেজা।
আইনগত সহায়তা ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান দুলু, আইনগত সহায়তা ও সমাজ কল্যাণ সহ-সম্পাদক মো. তোফায়েল আহমেদ আরিজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহেদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক মুহাম্মদ সালমান ফার্সী, আপ্যায়ন সম্পাদক মো. শেখ সুজন, আপ্যায়ন সহ-সম্পাদক মাহাদী হাসান ভূঁইয়া, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. ওমর হায়দার জুয়েল, গ্রন্থনা ও প্রকাশনা সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক সৈয়দ হোসাইন চৌধুরী, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সহ-সম্পাদক আল ফরহাদ বিন কাশেম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আতাউল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মঈনুদ্দীন কাদের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক মো. রহিম মিয়া।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১১ জন। তারা হলেন আসাদুজ্জামান, মুহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, বাকির উদ্দিন ভূঁইয়া, ফাতেমা রওশন জাহান মম, মোহাম্মদ মাসুম মিয়া, শহিদুল ইসলাম, এইচ এম শফিকুল ইসলাম আশিক, মো. তারেক রহমান, মোহাম্মদ আল-নাহিয়ান খান জয়, মো. সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান।









