ঢাকা বিশ্ববিদ্যালয় ও দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের চুক্তি সই

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্ট্যাডিজ অনুষদ ও দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। ঢাবির বিজনেস স্ট্যাডিজ অনুষদে এ আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই চুক্তির আওতায় বিজনেস স্ট্যাডিজ অনুষদের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রাধান্য পাবে শিক্ষার্থীদের মেধা ও পারিবারিক আয়।

বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন এবং দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– ঢাবির সিনেট সদস্য সোনালী ব্যাংকের সাবেক এমডি ও সিইও এবং দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আতাউর রহমান প্রধান, ব্যাংক এশিয়া লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আরফান আলী, দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সচিব ও সালমা গ্রুপের নির্বাহী পরিচালক অবসর প্রাপ্ত এয়ার কমোডোর এ কে এম রফিক উদ্দিন প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম