আইএফআইসি ব্যাংকে সাইবার হয়রানি প্রতিরোধে সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৩:৫১

কর্মীদের জন্য সাইবার হয়রানি প্রতিরোধবিষয়ক সেমিনার করেছেন আইএফআইসি ব্যাংক। সোমবার (১৮ ডিসেম্বর) পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংক টাওয়ারের মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস উইমেন নেটওয়ার্কের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য ছিল কর্মস্থল ও ব্যক্তিপর্যায়ে অনলাইন এবং সাইবার স্পেসে তথ্য নিরাপত্তা নিশ্চিতে কর্মীদের উদ্বুদ্ধ করা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার কর্মীদের ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।  

পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও বিসিএস উইমেন নেটওয়ার্কের লিগ্যাল ও সাইবার সার্পোট বিভাগের সম্পাদক মাহফুজা লিজা সেমিনারটি পরিচালনা করেন। সব শাখা-উপশাখার কর্মীরা ভার্চুয়ালি এতে অংশগ্রহণ করেন।  

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম