টেলিযোগাযোগ খাতে আবারও সর্বোচ্চ করদাতা গ্রামীণফোন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫

২০২২-২৩ করবর্ষে আবারও টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে গ্রামীণফোন। ২০১৫-১৬ করবর্ষ থেকে টানা অষ্টমবারের মতো করদাতা হিসেবে শীর্ষস্থান ধরে রাখলো প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, এই অর্জন দেশ ও জাতির কল্যাণ ও উন্নয়নে স্মার্ট নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও প্রতিশ্রুতি পূরণের প্রতিফলন। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রা শুরুর পর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণফোন দেশের জাতীয় কোষাগারে কর, শুল্ক, মাশুল, ফি, লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দ ফিসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ১ লাখ ১৫ হাজার ৬০০ কোটি টাকা পরিশোধ করেছে, যা প্রতিষ্ঠানের মোট আয়ের ৬০ শতাংশ।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে সম্মানসূচক ট্যাক্স কার্ড গ্রহণ করেন গ্রামীণফোনের অ্যাক্টিং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও চিফ রিস্ক অফিসার মো. আরিফ উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

গ্রামীণফোনের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ট্যাক্সেশন অ্যান্ড ফিসকাল কমপ্লায়েন্স মো. রেজওয়ান বিন রফিক এবং করপোরেট ট্যাক্সের জেনারেল ম্যানেজার মো. মহসিন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম