বেসরকারি আইএফআইসি ব্যাংকের ‘কম্বল বিতরণ কর্মসূচি ২০২৩-২০২৪’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মসূচির আওতায় সারা দেশে প্রতিষ্ঠানটির ১ হাজার ৩৫০টির বেশি শাখা-উপশাখা থেকে কম্বল বিতরণ করা হবে।
অনুষ্ঠানে শতাধিক দুঃস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ বছর আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ১ লাখ কম্বল দেওয়া হয়েছে।









