আইএফআইসি ব্যাংককর্মীদের মেধাবী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলের জন্য তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে শনিবার (২০ জানুয়ারি) আইএফআইসি টাওয়ারে এক আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। তিনি ১১৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।
অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানবসম্পদ বিভাগের প্রধানসহ ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তা ও শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।









