সিআইইউতে বোর্ড অব ট্রাস্টির সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাস্তবমুখী শিক্ষার কদর বাড়ছে, তাই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) প্রত্যেক শিক্ষার্থীকে ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী কোর্স-কারিকুলামের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির সদস্যরা।

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত চতুর্থ বোর্ড অব ট্রাস্টির ১৭তম সভায় এসব কথা জানান তারা। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ। এ সময় সভায় সিআইইউর গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, কোর্স-কারিকুলামে নিত্য নতুন বিষয় অন্তর্ভুক্ত করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি- এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, এ কাইয়ুম খান, মো. আমিন হেলালী, ইসমাইল দোভাষ, আমিনুর  রেজা খান, সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম