ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৭

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ফেয়ার প্লে কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৪তম আসরের পর্দা উঠেছে। সেমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মাঠে শুরু হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে ১২৬ রানে জয় পেয়েছে ইউল্যাব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, বিশেষ অতিথি ছিলেন ইনপেস ম্যানাজমেন্টের চেয়ারম্যান মো. কামরুল আহসান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. রাহাত খান।

অনুষ্ঠানে আরও ছিলেন– ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, ট্রেসারার ড. মিলান কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সিনিয়র ম্যানেজার মুহাম্মাদ তৌফিক আজিজ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম