‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৫

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রাবন্ধিক অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ও আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেলা দাসের যৌথ সম্পাদনায় ‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচিত হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

উত্তরা ইউনিভার্সিটির ইনচার্জ (পিআর) প্রদীপ্ত মোবারক স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্যের, নবজাগরণের, দ্রোহ-বিদ্রোহের, প্রেমের, অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম। যত গুণবাচক বিশেষণ আছে, সব তার নামের সঙ্গে জুড়ে দিলেও যেন যথেষ্ট হয় না। সেই চির অম্লান কবির সৃষ্টিশীলতার নানা দিক নিয়ে খ্যাতিমান নজরুল গবেষক এবং তার সৃষ্টির সাধকদের রচনা সংকলন ‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ প্রকাশ করছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

ধর্মের অন্ধত্ব থেকে বের হয়ে বিদ্রোহের অনলকে জাগ্রত করার এক অভূতপূর্ব দৃষ্টান্ত রেখেছিলেন নজরুল ইসলাম। তার ত্যাগ, তিতিক্ষা ও সহিষ্ণুতার পরিচয় দারুণভাবে উঠে এসেছে বইয়ের প্রতিটি পাতায়।

আরও বলা হয়, নজরুলের বর্ণাঢ্য জীবনের জানা-অজানা নানা অধ্যায় পাঠকদের সামনে তুলে ধরার লক্ষ্যে লেখা সংগ্রহ ও সম্পাদনার কাজটি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রাবন্ধিক অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা ওআ সাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেলা দাস। এই বইটি পাঠের মাধ্যমে পাঠকদের সুযোগ ঘটবে একেবারেই ভিন্ন আলোয় প্রিয় কবিকে আবিষ্কারের।

/এনএআর/
সম্পর্কিত
ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন
বাড্ডা লিংক রোডে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী 
সর্বশেষ খবর
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতের কারাগারে আটক ফয়সাল করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা