কৃষিতে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিয়ে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১১:৫০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:৫০

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও প্রযুক্তি (আইটি) ব্যবহার করে ‘এগ্রিবিজনেস সেক্টরে সম্ভাবনা সৃষ্টি’র লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (অ্যাডাস্ট)। বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এগ্রিবিজনেস ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে ‘এগ্রিবিজনেস এবং আইটি উদ্যোক্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এগ্রিবিজনেস বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. মীর্জা হাছানুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ডভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা পুমের (PUM) এজাইল কোচ ও বিজনেস কনসালটেন্ট রেঞ্জে ক্ল্যামার্স, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুম বাংলাদেশ এর লোকাল রিপ্রেজেনটিভ খন্দকার মাজহাব উদ্দিন পল্লব এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুম বাংলাদেশ এর কান্ট্রি কো-অর্ডিনেটর আরমান আকবরী খান। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তারের মডারেশনে সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।

সেমিনার আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন চিশতী এগ্রো ফুড ও উত্তরা স্কোয়ারের কর্ণধার ‘কৃষি উদ্যোক্তা সম্মাননা-২০২২’ সম্মাননা পদকপ্রাপ্ত এগ্রিবিজনেস বিভাগের তরুণ-উদীয়মান কৃষি উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী।

সেমিনারে আইটি খাতকে কাজে লাগিয়ে শিক্ষিত, মেধাবী ও সৃজনশীল তরুণদের আকৃষ্ট করার পাশাপাশি কৃষক, কৃষিবিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী ও খামারিদের প্রযুক্তিগত সহায়তা নিয়ে কৃষি ব্যবসায় মনোনিবেশ করার প্রতি আলোকপাত করা হয়।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অডির্নেটর, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। সেমিনার বাস্তবায়নে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন এগ্রিবিজনেস বিভাগের কো-অডির্নেটর মো. ওয়াহিদুল ইসলাম।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম