বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন বিদ্যা সিনহা মীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ২২:২১আপডেট : ২১ মার্চ ২০২৪, ২২:২১

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জনপ্রিয় এই তারকা। তরুণ প্রজন্মসহ সবাইকে ডিজিটাল লেনদেনে সচেতন, উৎসাহিত এবং অভ্যস্ত করতে তিনি কাজ করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিকাশ।

এসময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ইভিপি ও হেড অফ সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মাদ রাশেদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিকাশের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মীম বলেন, “ক্যাশলেস হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নানা ধরনের ক্যাশলেস লেনদেন সেবা দিয়ে বিকাশ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন সারাদিনের সব ধরনের লেনদেনই মানুষ বিকাশ ব্যবহার করে করতে পারছেন। দেশের মানুষকে আরও বেশি ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতেই বিকাশ পরিবারে আমার যুক্ত হওয়া। বাংলাদেশকে ক্যাশলেস করার এই বিরাট কাজে যুক্ত থাকার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে।”

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি