এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ১৭:০৩আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭:০৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে এ আয়োজন করা হয়। এতে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ব্যবস্থাপনা পরিচালক পদে আগামী পাঁচ বছরের জন্য পুননির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীদের শতভাগ ভোটে তিনি ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়। এ সভায় শেয়ারধারীদের বড় অংশ (৯৯ দশমিক ৯৭ শতাংশ) কোম্পানিটির পরিচালক শেহরীন সালামকে পুনরায় পরিচালক পদে নির্বাচনের বিরোধিতা করেন। এ কারণে তিনি পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েন। শেহরীন সালাম নির্বাচিত না হওয়ায় শূন্য পদে পরিচালক হিসেবে নির্বাচিত হন ইপিক গার্মেন্টস মনোনীত সুনীল দৌলতরাম দারিয়ানানি। এছাড়া পরিচালক হিসেবে শেয়ারহোল্ডারদের শতভাগ ভোট পেয়ে পুননির্বাচিত হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সুমাইয়া আহমেদ।

সভাটি পরিচালনা করেন এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ  
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ  
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের দল ঘোষণা
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের দল ঘোষণা
মা-মেয়ে ম্যাচিং শাড়িতে কনক চাঁপা, নজর কাড়লো ঐতিহ্যবাহী সাজ
মা-মেয়ে ম্যাচিং শাড়িতে কনক চাঁপা, নজর কাড়লো ঐতিহ্যবাহী সাজ
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা