ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর

প্রেস বিজ্ঞপ্তি
১৪ মে ২০২৪, ২৩:৩৩আপডেট : ১৪ মে ২০২৪, ২৩:৩৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া বাজ’র পঞ্চম আসর। ১৫ থেকে ১৬ মে ঢাকার বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠেয় এই আয়োজনে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের সৃজনশীল কাজ ও নির্মাণ প্রদর্শন করা হবে।

এবারের মিডিয়া বাজের প্রধান বিষয়বস্তু 'কন্টেন্ট ক্রিয়েশন ফর সোশ্যাল মিডিয়া'। এই আয়োজনের প্রধান আকর্ষণ 'ন্যাশনাল ফটোগ্রাফি কন্টেস্ট’ এবং ‘ন্যাশনাল ১০০ সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন'। ফটোগ্রাফি কম্পিটিশনটির জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে- গ্রীষ্মের বাংলাদেশ। এছাড়াও, ১০০ সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশনের বিষয়বস্তু হলো- বাংলাদেশের শিশুশ্রম। ইতোমধ্যে সারা দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের সৃজনশীল কাজগুলো জমা দিয়ে নিজেদের প্রতিভাকে উপস্থাপন করেছে। এই আসরে এডুকেশনাল পার্টনার হিসেবে আছে আইটি প্রতিষ্ঠান 'ক্রিয়েটিভ আইটি বাংলাদেশ'।

অনুষ্ঠানের প্রথম দিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিডিয়া বাজ তার পঞ্চম আসর যাত্রা শুরু করবে। দিনের শুরুতেই সাড়ে ৯টায় 'ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট'-এর ছবি প্রদর্শন করা হবে। এরপর বেলা ১১টায় ফটোগ্রাফ ও সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনার পর দুপুরে ছবি স্ক্রিনিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাকিবের তত্ত্বাবধানে থাকবে বিশেষ কর্মশালা। যার বিষয়বস্তু- 'সোশাল সাইকোলজি: ইনফ্লুয়েন্সিং ম্যাস মাইন্ডসেট'। কর্মশালায় ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্টের বিচারক হিসেবে থাকবেন বিশিষ্ট ফটোগ্রাফার হাদী উদ্দিন এবং শরিফুল ইসলাম ইমশিয়াত।

আয়োজনের দ্বিতীয় দিন ১৬ মে থাকবে বাংলাদেশের প্রেক্ষাপটে কনটেন্ট ক্রিয়েশনের নানা দিক নিয়ে পর্যালোচনা। এরপর “জাতীয় একশো সেকেন্ড কম্পিটিশন”-এর গ্রান্ড স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। যেখানে একই সাথে সংশ্লিষ্ট কনটেন্টের উপর পর্যালোচনা ও প্রশ্নোত্তরের সুযোগও দেওয়া হবে৷ সবশেষে এবারের মিডিয়া বাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। সেখানে উপস্থিত থাকবেন— এমআরডিআই বাংলাদেশের প্রধান নির্বাহী শাকিল আনোয়ার, বিশিষ্ট টেলিভিশন সাংবাদিক মোহসিন উল হাকিম এবং সংবাদ উপস্থাপিকা নাজিয়া খানম কনা।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি