ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানির (বিডিসি) আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ঈদ আবাসন মেলা। বুধবার (২৯ মে) শুরু হওয়া এ মেলা চলবে ৭ জুন পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলা চলাকালীন সময় কোনও ক্রেতা প্লট বুকিং দিলে কাঠাপ্রতি পাবেন ১ লাখ টাকা মূল্যছাড়। সঙ্গে বিশেষ উপহার হিসেবে থাকছে ৪২৩ লিটারের ফ্রিজ বা ২ টন এসি।
দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন বিডিসির তিনটি অফিসে। বিডিসি করপোরেট অফিস: প্লট-৩১৪/এ, রোড-১৮, ব্লক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯; মতিঝিল অফিস: বিসিআইসি ভবন (৪র্থ তলা), ৩০-৩১ দিলকুশা, ঢাকা-১০০০; সাউথ টাউন আবাসিক প্রকল্প: বাঘৈর, কেরানীগঞ্জ, ঢাকা (ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন)।
মেলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি এককালীন ও কিস্তি সুবিধায় বিক্রয় করছে ২.৫, ৩, ৫, ৭ ও ১০ কাঠার প্লট।









