‘আইসিপিসি-জামিলুর রেজা চৌধুরী বৃত্তি’ পেলেন ইউএপির ২০ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ২০ শিক্ষার্থীকে আইসিপিসি-জামিলুর রেজা চৌধুরী বৃত্তি দেওয়া হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ইউএপি অডিটোরিয়ামে এক আয়োজনে তাদের সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি সেমিস্টারে ১০ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। এরমধ্যে ছয় জন সিনিয়র বিভাগ এবং চার জন জুনিয়র বিভাগ থেকে সম্মাননা পান।

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এম আলাউদ্দিন, মনজুর আহমেদ চৌধুরী এবং ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বৃত্তিপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় স্থপতি মাহবুবা হক বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অসামান্য অর্জন উদযাপন করতে এবং অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর উত্তরাধিকারকে সম্মান জানাতে এসেছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– ইউএপির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. অলোক কুমার সাহা,  প্রফেসর ড. শাহ মুর্তজা রশিদ আল মাসুদ প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম