নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৩

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। দিবস উপলক্ষে শনিবার (২১ সেপ্টেম্বর) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) উদ্যোগে গোলটেবিল আলোচনা ছাড়াও র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিয়ে গোলটেবিল আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ আল মুদাসসীর চৌধুরী রাজনৈতিক উত্তরণ এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপের অভাবের কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিপ্লবে অংশ নেওয়া সাংস্কৃতিককর্মী প্রাপ্তি তাপসী বলেন, শান্তি একটি বিস্তৃত শব্দ। সর্বজনবিদিত শান্তি গড়ে তোলার জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোকে স্বীকার করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মকর্তারা দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে শান্তি, স্থায়িত্ব এবং কূটনীতির প্রতি তাদের আস্থার কথা তুলে ধরেন।

গোলটেবিল আলোচনার সমন্বয়ক ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সিপিএসের সমন্বয়ক আব্দুল ওহাব। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সভাপতিত্ব করেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম