প্রকাশ হলো ডা. নুসরাত জাহান দৃষ্টির ‘সেক্স এডুকেশন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৬

ডা. নুসরাত জাহান দৃষ্টি রচিত ‘সেক্স এডুকেশন’ নামে একটি গ্রন্থ প্রকাশ হয়েছে। ‘কুষ্টিয়া প্রকাশন’ থেকে বইটি পাওয়া যাচ্ছে ই-বুক আকারে এবং হার্ডকপিতেও। বইটি পাবেন অনলাইন বুকশপগুলোতে।

লেখক ডা. নুসরাত জাহান দৃষ্টির ভাষ্য, ‘সুখময় দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সুন্দর একটি শারীরিক সম্পর্ক খুব জরুরি। ‘সেক্স এডুকেশন’ বইটি মূলত তেমন একটি সম্পর্ক তৈরিতে যেন ভূমিকা রাখতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই লেখা।’

তিনি মনে করেন, অন্যান্য শিক্ষার মতো ‘সেক্স এডুকেশন’ বা ‘যৌনশিক্ষা’ হুবহু এক ধরনের শিক্ষা না হলেও সঠিকভাবে জেনে নেওয়ার মতো অনেক বিষয় ‘সেক্স’-এর ক্ষেত্রে অবশ্যই রয়েছে। একটা বয়সে এসে সেটা জানা আরও বেশি প্রয়োজন হয়ে পড়ে। সে বিষয়গুলো না জানা থাকলে বরং ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা বেশি।

লেখক বলেন, ‘শারীরিক যেকোনও সমস্যা নিয়েই আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। কিন্তু এই বিষয়টি স্পর্শকাতর হওয়ার কারণে অনেকেই এ জাতীয় সমস্যাগুলো নিজেদের মধ্যে পুষে রাখেন বা নীরব থাকেন। অথবা কোথায় বলবেন, সেটা নিয়েও সংকোচে থাকেন বিধায় বলা হয় না।’

‘ফলে সমস্যা কিন্তু থেকেই যায়। যেখান থেকে অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের ঘাটতি তৈরি হয়, কিংবা উভয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অথচ কিছু বিষয় বা কিছু কৌশল একটু জানা থাকলে, সেগুলো আসলে কোনও সমস্যার মধ্যেই পড়ে না। সে জন্যই কিছুটা সচেতনতা দরকার। সেই বিষয়গুলো জানতেই সাহায্য করবে ‘সেক্স এডুকেশন’ বইটি।’

প্রসঙ্গত, ডা. নুসরাত জাহান দৃষ্টি একজন সেক্সোলজিস্ট। চিকিৎসা বিজ্ঞানে তিনি এ বিষয়টি নিয়েই পড়াশোনা করেছেন। এ বিষয়ে তিনি কথা বলেন ‘SexEdu With Dr Dristy’ নামে তার জনপ্রিয় ইউটিউব চ্যানেলেও। তার পড়াশোনার আলোকে এবং তার রোগীদের সমস্যা নিয়ে বর্ণিত বিভিন্ন ধরনের অভিজ্ঞতার আলোকে মানুষের জন্য সেবামূলক মনোভাব নিয়ে এ বইটি লিখেছেন তিনি ।

যাদের কোনও সমস্যা নেই, তাদেরও যৌনজীবন আরও সুন্দর, আরও সুখময় করতে সাহায্য করবে ‘সেক্স এডুকেশন’ বইটি। এ বইটি সচেতন স্বামী-স্ত্রী বা নারী-পুরুষ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এ বইয়ে উল্লেখ করা নির্দিষ্ট বিষয়গুলো ছাড়াও অনেক উপকারে আসবে প্রশ্নোত্তর পর্বে ১৫০টির বেশি বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তরগুলোর মধ্যে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
সর্বশেষ খবর
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা