সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরলেন এম এ কাশেম

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৭

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে ফিরেছেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম এ কাশেম। রবিবার (২৯ সেপ্টেম্বর) পরিচালনা পর্ষদের ৭৪৩তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এম এ কাশেম রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন তিনি। বেশ কয়েকবার এনএসইউ ফাউন্ডেশনের এন্ডোয়মেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন।

এম এ কাশেম ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি। তিনি এফবিসিসিআই’র সালিসি ট্রাইব্যুনালেরও চেয়ারম্যান ছিলেন। তিনি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি (এপিইউবি) সাবেক চেয়ারম্যান। এম এ কাশেম ১৭ বছর হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। সোসাইটি ফর অ্যাসিসটেন্ট টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন ট্রাস্টের সভাপতি ছিলেন তিনি।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’
জাতীয় বাজেট: রাজস্ব সংকট সামলে প্রবৃদ্ধির পথে চলার প্রত্যয়
জাতীয় বাজেট: রাজস্ব সংকট সামলে প্রবৃদ্ধির পথে চলার প্রত্যয়
ফিশিং স্ক্যাম: এক ক্লিকেই হারাতে পারেন অর্থ ও ব্যক্তিগত তথ্য
ফিশিং স্ক্যাম: এক ক্লিকেই হারাতে পারেন অর্থ ও ব্যক্তিগত তথ্য
শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ
মেসি-রোনালদো-নেইমারের শেষ অধ্যায়শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ
সর্বাধিক পঠিত
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!