বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড পেলো বিকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ০৪:০১আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:০৭

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সংস্করণের (২০২৪) দুটি ক্যাটাগরিতে তিনটি পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ডিজিটাল যুগে রিটেইল খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠান ও উদ্যোগগুলোকে স্বীকৃতি দিতেই বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই সম্মাননা দেওয়ার আয়োজন করেছে।

বিকাশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অ্যাওয়ার্ডের ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ ক্যাটাগরিতে ‘বিকাশ পেমেন্ট থ্রু ভিসা’ সেবা এবং ‘বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি ফর রিটেইল’ ক্যাটাগরিতে ‘বিকাশ মেক পেমেন্ট’ সেবা সেরা নির্বাচিত হয়েছে। এছাড়া, ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ ক্যাটাগরিতে ‘বিকাশ পে লেটার’ সেবা ‘অনারেবল মেনশন’ পেয়েছে। বিকাশ-এর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মাননাগুলো গ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর এই আয়োজনে ৩৩টি বিজয়ী ও ১৭টি অনারেবল মেনশন পাওয়া উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম