তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৫৫ কোটি টাকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ১৮:৪৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:৪৪

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা প্রায় ৩৩ শতাংশ বেড়ে ৩৫৫ কোটি টাকা হয়েছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৬৬ কোটি টাকা। এছাড়া সমন্বিত হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা, আগের বছর ইপিএস ৮ পয়সা ঋণাত্মক ছিল। একক হিসেবে ইপিএস ৫৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ পয়সায়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ব্যাংকের গুলশান শাখার মিটিংরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনআরবিসি ব্যাংক। 

আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪ কোটি টাকা। আলোচ্য সময়ে বিতরণকৃত ঋণের পরিমাণ ১৪ হাজার ৬৯৪ কোটি টাকা।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুদ আয় হয়েছে ১ হাজার ১৬৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৯৫২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুদ আয় বেড়েছে ২২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে এককভাবে মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৬ কোটি টাকা, গত বছর যা ছিল ১ হাজার ৩২১ কোটি টাকা। এছাড়া সমন্বিত হিসেবে এনএভি দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬ কোটি টাকা, গত বছর আলোচ্য সময়ে যা ছিল ১ হাজার ৩৬৪ কোটি টাকা। এছাড়া এককভাবে শেয়ারপ্রতি এনএভি ১৫ দশমিক ৯৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮৫ টাকা এবং সমন্বিতভাবে শেয়ারপ্রতি এনএভি ১৬ দশমিক ৪৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭ দশমিক ৩৪ টাকা। 

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, এনআরবিসি ব্যাংক গ্রাহকদের সেবার মান বৃদ্ধিসহ গুণগত মানসম্পন্ন ঋণ বিতরণ বাড়িয়েছে। এ জন্য একদিকে আমানত সংগ্রহ যেমন বেড়েছে, অন্যদিকে ঋণ বিতরণও বৃদ্ধি পেয়েছে। সুদ থেকে আয়ের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় পরিচালন মুনাফা এবং ইপিএস বেড়েছে। ঋণ বিতরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঋণ আদায়ে তৎপরতা জোরদার করে বছর শেষে শেয়ারহোল্ডারদের জন্য ভালো অঙ্কের ডিভিডেন্ট দেওয়া সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করি।

সভায় ছিলেন ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল মান্নান ও অধ্যাপক ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি কবীর আহমেদ ও হুমায়ন কবীর, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম