আর্থিক খাতের ১৯ সাংবাদিক পেলেন সেরার স্বীকৃতি

বাংলা ট্রিবিউন ডেস্ক  
০৬ নভেম্বর ২০২৪, ১৫:০৪আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৫:০৪

আর্থিক খাতের ১৯ সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। ‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গত বছরের সেরা অর্থনৈতিক প্রতিবেদনগুলোকে পুরষ্কৃত করা হয়। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেরা ১৯ প্রতিবেদকের হাতে পুরষ্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ওই যৌথ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. কে এ এস মুরশিদ।  

পুরষ্কারজয়ীরা হলেন– ফখরুল ইসলাম হারুন (প্রথম আলো), জেবুন নেসা আলো (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রাজীব আহমেদ (প্রথম আলো), ইকবাল হাসান (চ্যানেল টোয়েন্টিফোর), মোহাম্মদ ইসমাইল আলী (দৈনিক শেয়ারবিজ), আহসান হাবীব রাসেল (দ্য ডেইলি স্টার), বাবু কামরুজ্জামান (নিউজ টোয়েন্টিফোর), ওবায়দুল্লাহ রনি (দৈনিক সমকাল), সদরুল হাসান (ইউএনবি), দৌলত আক্তার মালা (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), মো. শফিকুল ইসলাম (ঢাকা পোস্ট), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), আরিফুর রহমান (প্রথম আলো), সালাহ উদ্দীন মাহমুদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), জিয়াদুল ইসলাম (আমাদের সময়) এবং মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল (প্রথম আলো)।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান