বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ছিল এ আয়োজন। অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
বার্ষিক সাধারণ সভার পরে ভোটের মাধ্যমে ১৫ জন সদস্যর পরিচালক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন– অঞ্জন চৌধুরী (মাছরাঙা টেলিভিশনে), আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী (এনটিভি), মোস্তফা কামাল (একাত্তর টিভি), ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি নিউজ), আব্দুল হক (বাংলা ভিশন), আরিফ হাসান (দেশ টিভি), জহিরুদ্দিন মাহমুদ মামুন (চ্যানেল আই), মো. জসিম উদ্দিন (আরটিভি), মো. লিয়াকত আলী খান মুকুল (এশিয়ান টিভি), টিপু আলম মিলন (বৈশাখী টিভি), কাজী জাহেদুল হাসান (দীপ্ত টিভি), আব্দুস সালাম (ইটিভি), নাভিদুল হক (নাগরিক টিভি), মো. হাসান (সময় টিভি), সাফওয়ান সোবহান (টি স্পোর্টস)।
পরে পরিচালক কমিটির ভোটের মাধ্যমে সহ-সভাপতি পদে নির্বাচিত হন ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব পদে আরিফ হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন।
সভাপতি পদে দুজন প্রার্থীর সমান সংখ্যক ভোট পাওয়ার কারণে নির্বাচন কমিশনার নতুন তারিখ ঘোষণার মাধ্যমে শুধু সভাপতি পদের জন্য নির্বাচনের আয়োজন করবেন। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরী দায়িত্বে বহাল থাকবেন।









