শাকিব খানের কোম্পানিতে যুক্ত হলেন তাহসান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১৮:৪২আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২২:১৭

চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সোমবার (২৫ নভেম্বর) গুলশানের একটি হোটেলে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাহসানের সঙ্গে চুক্তি সই করেন শাকিব খান।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শাকিব খান বলেন, ‘তাহসানের মত মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। তরুণ প্রজন্মের কাছে তাহসানের যে ক্রেজ তা সত্যিই বিস্ময়কর। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেনটিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক-হারল্যান ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে তাহসানের মত একজন গুণী এবং জনপ্রিয় সেলেব্রিটির সঙ্গে সংযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

চুক্তি সইয়ের পর তাহসান বলেন, ‘অথেনটিক কসমেটিকসের জন্য রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্য থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের সাঙ্গে। আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সঙ্গে যোগ দিয়ে। খুব শীঘ্রই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।’

/এমকেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
কুয়েতের সঙ্গে এবার যৌথ প্রতিরক্ষা চুক্তি সই পাকিস্তানের
গঙ্গা চুক্তিতে ৫৫ শতাংশ ক্ষেত্রেই ন্যূনতম পানি পায়নি বাংলাদেশ
সর্বশেষ খবর
খরচ জোগাতে না পারলে মাকে বাঁচাতে পারবো না
খরচ জোগাতে না পারলে মাকে বাঁচাতে পারবো না
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ