বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম দেশের প্রবীণ বা জ্যেষ্ঠ নাগরিকদের পরিচয়পত্রসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ড্যাফোডিল প্লাজার গ্রীন গার্ডেন রেস্তোরাঁয় বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম আয়োজিত প্রবীণ মিলনমেলায় এই আহ্বান জানানো হয়।
সিনিয়র সিটিজেন ফোরামের প্রচলিত নিয়ম অনুযায়ী, অনুষ্ঠানে আগত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে নির্বাচন করা হয়। সেই হিসেবে আজ (শনিবার) প্রবীণ মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অশীতিপর লেখক ও কবি মো. জাকারিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি এম. মুখলেছুর রহমান। ফোরামের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল।
বক্তৃতা করেন ফোরামের উপদেষ্টা প্রফেসর আর. আই সরকার, ইঞ্জিনিয়ার রহমাতুল্লাহ, আব্দুল্লাহ আল হাসান, ফেরদৌস আরা বেগম, মেজর (অব.) আক্তার হোসেন, তাজকেরা খায়ের, ওয়াহিদ মুরাদ প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন রিপা আক্তার, দেলোয়ার হোসেন, আহমেদ ফারুক, মীর আনোয়ার হোসেন, আবুল কাশেম, মো. সালেহ, মোহাম্মদ শাজাহান, ডা. হালিমা হানুম আক্তার ও দিলরুবা জেফু।
সংগীত পরিবেশন করেন এম.এ কাশেম, বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, এম. মোখলেছুর রহমান, সুবোধ চন্দ্র বর্মন, নীলাদ্রি, ডা. নীলিমা বর্মন, মুজাহিদুর রহমান, শওকত হোসেন চৌধুরী, শামীমা আক্তার, মিজানুর রহমান, ফজলুল করিম, মোজাম্মেল হক। কৌতুক পরিবেশন করেন নাসির উদ্দিন।









