আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানাপল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।

সম্মেলনে আলোচকেরা ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন শেষ হয়।

সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, ড. সাজ্জাদ জহির ও কাজী মো. মাহবুব কাশেম। এছাড়া সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও দেশব্যাপী সব শাখার ব্যবস্থাপকেরাও অংশগ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম