জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের (জেসিআই) স্থানীয় অধ্যায় জেসিআই ঢাকা মেট্রোর সাধারণ অধিবেশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালে জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন তৌফিক হাসান। এছাড়া ১৩টি বোর্ড সদস্যসহ নতুন কার্যনির্বাহী সংস্থা নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেসিআই বাংলাদেশ অফিসে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শরিফুল ইসলাম ২০২৫-এ আই পি এল পি হিসাবে কার্যনির্বাহী কমিটিতে যোগদান করবেন এবং ২০২৫ সালের মহাসচিবের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আক্তার হোসেন।
অনুষ্ঠানে দল গঠনের নানাবিধ কার্যক্রম, অর্থ সামাজিক বৈষয়িক কর্মশালা, নারী ক্ষমতায়ন প্রকল্প, সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য সেবা, খাবারের মান নিশ্চিতকরণসহ অন্যান্য সাংগঠনিক অগ্রগতির বিষয় আলোচনা করা হয়। সাধারণ অধিবেশনে সদস্যের উপস্থিতির হার ছিল ৭৫ শতাংশ।
নির্বাচন কমিশনার, জেসিআই ঢাকা মেট্রোর আগের লোকাল প্রেসিডেন্ট সানামা ফায়েজ নির্বাচন পরিচালনা করেন।
জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ তার বক্তব্যে জেসিআই ঢাকা মেট্রোর জন্য ২০২৪ কে একটি সফল বছর হিসেবে অভিহিত করেন। জেন্ডার সঠিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কার্য নির্ধারণসহ ব্যতিক্রমী প্রকল্প গ্রহণের মাধ্যমে এই অধ্যায়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়াতে তিনি প্রেসিডেন্টসহ সব সদস্যকে অভিনন্দন জানান।
জেসিআইয়ের জাতীয় উপ-সভাপতি আরেফিন রাফি আহমেদ তার বক্তব্যে নতুন নেতৃত্বের প্রশংসা করেন।
এছাড়া অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল গভর্নিং বোর্ডের বিশিষ্ট সদস্য ন্যাশনাল এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তানভির সাদ আকাশ, ন্যাশনাল ট্রেসারার ইরফান উদ্দিন, কমিটির চেয়ার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সিনান আরেফিন এবং জে সি আই ঢাকা মেট্রো ২০২৫ মেন্টর ও রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট রাইয়ান আকবর টুটুল।
অসামান্য অবদানের জন্য সদস্যদের এক দফা সম্মাননা প্রদানের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ জেসিআই ঢাকা মেট্রোর জেনারেল ও বোর্ড মেম্বারদের তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেন। লোকাল প্রেসিডেন্ট ইলেক্ট তৌফিক হাসান এবং তার বোর্ডকে নতুন যাত্রায় শুভেচ্ছা জানান কাজী ফাহাদ।








