দেশের সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে ‘ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। নবমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইরা ইনফোটেক লিমিটেড।
ইরা কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর ম্যাচে পাঠাওকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। সেমিফাইনালে তারা তাদের জয়যাত্রা অব্যাহত রেখে অপ্টিমিজলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। পরে ফাইনালে এনোসিস সলিউশনসের মুখোমুখি হয় ইরা ইনফোটেক।
চূড়ান্ত ম্যাচে দুই দলই তাদের দক্ষতা এবং প্রত্যয় দেখিয়েছে, কিন্তু ১৬ মিনিটের নিয়মিত খেলায় (দুইটি ৮ মিনিটের হাফে বিভক্ত) কোনো দলই গোল করতে পারেনি। পেনাল্টি শুটআউটে গোলরক্ষক জাহিদুল ইসলাম দুটি গুরুত্বপূর্ণ শট সেভ করে দলকে ২-১ গোলে জয় এনে দেন।









