পেগাসাস লেদারসের পরিবেশক সম্মেলন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৮:১৩আপডেট : ২৩ জুন ২০২৫, ১৮:১৩

যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পেগাসাস লেদারস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে এ আয়োজন করা হয়। যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেগাসাস লেদারস ৩০ বছর ধরে সুনামের সঙ্গে উচ্চমানের লেদার সামগ্রী উৎপাদন ও বিপণন করে আসছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে পরিবেশকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ব্যবসায়িক পরিকল্পনা, বাজার কৌশল এবং নতুন পণ্যের প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রমে মুখরিত ছিল সম্মেলন। এতে বাটা, এপেক্স, বে, লোটো, পান্ডার মতো দেশের জনপ্রিয় ব্র্যান্ডের পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে আরও ছিলেন– পেগাসাস লেদার লিমিটেডের হেড অব সেলস মো. আব্দুল মালেক, যমুনা গ্রুপের এইচআর ডিরেক্টর মো. আফসার উদ্দিন, পেগাসাস লেদারের জিএম (ফ্যাক্টরি) ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন ও প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম